সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে  সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে  ৯ বছরের শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জে  সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে  ৯ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রাম থেকে  সাইকেল নিয়ে বের হয়ে দুই দিন ধরে নিখোজঁ শিশু আল মোহিয়ান (৯) । এ ঘটনায় শিশুটির মা মিথিলা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ডিসেম্বর ) সকাল আনুমানিক ৮টার দিকে চূড়াইন এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আল মোহিয়ান। এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির শারীরিক বর্ণনায় বলা হয়েছে- তার উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ২৫ কেজি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, কথা কম বলে, ভাষা স্পষ্ট। মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো-কমলা রঙের হাফ হাতা টি-শার্ট, অ্যাশ কালারের ট্রাউজার এবং পায়ে ছিল পঞ্চসের জুতা।

এছাড়া শিশুটির মানসিক সমস্যা রয়েছে এবং ডান চোখের কোনায় একটি কাটা দাগ আছে বলেও জানা গেছে।

শিশুটির সন্ধান পাওয়া গেলে ০১৮৭০৮৬৮৮০০, ০১৮৫১৯৮৮৪৯৪, ০১৮৯২৭৯৯৪২৮ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!