সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মুন্সীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের পুরাতন কাচারিস্থ মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনজীবন ফাউন্ডেশনের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষক, সাংবাদিক, আইনজীবী কেএম সাইফুল্লাহ ভূইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি শিক্ষক, সংগঠক মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আওয়াল, মাওলাদ হোসেন মোল্লা, অসিত কুমার প্রমূখ। 

সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান বলেন- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়।

এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!