সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
গজারিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

গজারিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

গজারিয়া( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর ২০২৫) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রোকেয়া দিবসে জীবনসংগ্রামে জয়ী চার নারীকে সম্মাননা প্রদান করা হয়। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান।

তিনি তাঁর বক্তব্যে নারী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, এবং সহিংসতা প্রতিরোধে প্রশাসনের সচেতন ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “একটি নিরাপদ সমাজ গঠনে নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন চারটি ক্যাটাগরিতে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ সালমা আজিজ,শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ মাসুমা খাতুন,সফল জননী নারী: মাহমুদা আক্তার,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: উম্মে হাবিবা।

সম্মানিত নারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, এবং ডিজিটাল জগতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!