সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (৮ই ডিসেম্বর)বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া এই কর্মসূচি শেষ হয় বিকাল পাঁচটায়।

 শহরের প্রধান সড়কে শতাধিক নারী অংশ নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

প্রতিবাদী নারীরা অভিযোগ করে বলেন,মুন্সিগঞ্জ-৩ আসনে ঘোষিত বর্তমান মনোনয়ন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নয়। এ মনোনয়ন পুনর্বিবেচনা না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে।

সমাবেশে বক্তারা আরও দাবি করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন-মৃত্যুর এই সংকটময় সময়ে সংগঠনের ঐক্য ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে। 

ব্যানার হাতে থাকা অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ শেষ করেন।

স্থানীয় সচেতন নারী সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার নারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!