সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে যোগ দিয়েই মাঠে নামলেন নবাগত পুলিশ সুপার, সব থানা ও ইউনিট পরিদর্শন

মুন্সীগঞ্জে যোগ দিয়েই মাঠে নামলেন নবাগত পুলিশ সুপার, সব থানা ও ইউনিট পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় যোগদানের পরপরই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে ধারাবাহিকভাবে সকল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সদর কোর্ট ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।

গত ১ ডিসেম্বর ২০২৫ খ্রি. থেকে ৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত তিনি মুন্সীগঞ্জ সদর থানা, টংগীবাড়ী থানা, গজারিয়া থানা, লৌহজং থানা, শ্রীনগর থানা, সিরাজদিখান থানা, পদ্মা সেতু থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা ধৈর্যের সঙ্গে শোনেন। তিনি সাধ্যমতো সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সবাইকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মুন্সীগঞ্জ সদর কোর্ট পরিদর্শনকালে তিনি কোর্ট এলাকার নিরাপত্তা বেষ্টনী পর্যালোচনা করেন এবং বিচারিক কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট পুলিশ লাইন্স পরিদর্শন করেন।সেখানে তিনি রিজার্ভ অফিস, রেশন স্টোর, এমআই রুম, ক্লোথিং স্টোর এবং পুলিশ সদস্যদের মেস ঘুরে দেখেন। মেসের খাবারের মান উন্নয়নের লক্ষ্যে নতুন কমিটি গঠনসহ মেনুতে পরিবর্তন আনা হয়।

পাশাপাশি মোটা চালের পরিবর্তে মিনিকেট চাল চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ সদস্যদের কল্যাণে রেশন, মেডিকেল, আবাসন, খেলাধুলাসহ প্রতিটি দপ্তর সরেজমিনে পর্যবেক্ষণ করে উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন,“মুন্সীগঞ্জবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা একটি নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে চাই।”

জেলা পুলিশ সূত্র জানায়, মুন্সীগঞ্জবাসীর নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!