সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের আগেই দুই স্থানে লাশ ভাসতে দেখা গেলে স্থানীয়দের সংবাদে গজারিয়া থানা পুলিশ ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করে।

দুপুর ১২টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর এলাকায় মেঘনা নদীর তীর থেকে প্রায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে আলী হোসেন জানান, নদীর স্রোতে ভেসে আসা লাশটি তীরে এসে আটকে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন । অন্যদিগে বেলা ১টা ৩০ মিনিটে মধ্য বাউশিয়া দাসকান্দী এলাকার কাজলী নদী থেকে আবারও ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের (৩৬) লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সোহাগ বলেন, “সকাল থেকেই বক্তারকান্দী অংশে লাশটি ভাসতে দেখেছি, ভাটার সময় তীরে এসে আটকে যায়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ–পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবর পেয়ে মেঘনা নদী থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, নৌ পুলিশ ও থানা পুলিশ দুই স্থানে অভিযান পরিচালনা করছে। অজ্ঞাত নারী ও পুরুষের পরিচয় শনাক্তে পিবিআইকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন।

পুলিশ আরও জানায়, দুই লাশের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা যাচাইয়ের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!