সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে দেওভোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মুন্সীগঞ্জে দেওভোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের দেওভোগে জামিয়া আজিজিয়া দারুল উলুম মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শিফা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে হিফজ বিভাগের শিক্ষার্থীরা দুরুদ পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেয়। মাহফিলের আয়োজন করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা একে এম ইরাদত মানু, যিনি মুন্সীগঞ্জ পৌরসভার আহবায়ক ও সাবেক মেয়র। 

অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আনাম তানিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা ও সাধারণ সম্পাদক তপন মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদসা সিকদার, জেলা যুবদলের আহবায়ক সদস্য কাওছার আহমেদ সৃজন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং অসুস্থ দলের নেত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!