মুন্সীগঞ্জে হাতিমারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ।
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বালুর মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩রা ডিসেম্বর) রোজ বুধবার বাদ আছর নামাজের পর মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশাররফ হোসেন পুস্তির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক রামপাল ইউনিয়নের চেয়ারম্যান , বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশাররফ হোসেন পুস্তি
বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন, এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।
মাহফিলে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পানাম জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন মোল্লা