সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সিরাজদিখানে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি 

সিরাজদিখানে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি 

নিজস্ব প্রতিনিধি 

সারাদেশে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণের কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন চলছে।

সারা দেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। 

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঙিনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভবনের সামনে মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি।

কর্ম বিরতিতে অংশ নিয়ে মাঠকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের যৌক্তিক দাবিটি মান হচ্ছে না। 

কর্ম বিরতিতে অংশ নেয়া মাঠকর্মীদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন অতি দ্রুত তাদের দাবিটি বাস্তবায়ন করে।

২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতিতে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের অর্ধশত মাঠকর্মী অংশ নিয়েছেন। 

তাঁরা আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও বর্জন করবেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি সিরাজদিখান উপজেলা সভাপতি তুষার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সঞ্চালনায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন 

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির জেলা সভাপতি মাহমুদুল হাসান মাহাবুব, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি সিরাজদিখান উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মর্জিনা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের সমিতির অন্যান্য সদস্য ও মাঠ কর্মীরা। 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!