মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ৭ থানায় আসছেন নতুন ওসি। বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ৭ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক বদলি আদেশের অংশ হিসেবে এই পদায়ন কার্যকর হয়।
১. শ্রীনগর থানা জনাব মোহাম্মদ জুয়েল মিঞা (বিপি-৮০০৬১০২৭০১, নিজ জেলা: মানিকগঞ্জ) ২. সিরাজদিখান থানা জনাব মোঃ আব্দুল হান্নান (বিপি-৭৬০৪১০১০১১, নিজ জেলা: সিরাজগঞ্জ), ৩. লৌহজং থানা জনাব মোঃ মনিরুল ইসলাম (বিপি-৮১০৬১১১০২৭, নিজ জেলা: ঝালকাঠি), ৪. টংগিবাড়ী থানা জনাব মোহাম্মদ মনিরুল হক ডাবলু পিপিএম (বিপি-৭৮০৬০৯৮৫২১, নিজ জেলা: রাজবাড়ী), ৫. পদ্মা সেতু উত্তর থানা
জনাব সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (বিপি-৭৮০৬১০৬৯৫৫, নিজ জেলা: ব্রাহ্মণবাড়িয়া),
৬. মুন্সীগঞ্জ সদর থানা জনাব মোঃ মমিনুল ইসলাম (বিপি-৭২৯৭০০৬৩২২, নিজ জেলা: টাঙ্গাইল) ৭. গজারিয়া থানা জনাব মোঃ হাসান আলী (বিপি-৮০০৮১২১৪১২, নিজ জেলা: রাজশাহী)
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসিরা ইতোমধ্যে বা অচিরেই নিজ নিজ থানায় দায়িত্ব গ্রহণ করবেন। এই বদলির ফলে মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নবনিযুক্ত সকল অফিসার ইনচার্জকে অভিনন্দন ও দায়িত্ব পালনে শুভকামনা জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার এবং জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।