মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ জনাব মো: মেনহাজুল আলম পিপিএম মহোদয় ৩০ শেষ নভেম্বর রোজ রবিবার দুপুর ২টার সময় মুন্সীগঞ্জ সদর কোর্ট আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কোর্টের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং কোর্ট হাজতখানা, মালখানা ও অফিসের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে রাত রাত ৮টার সময় পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি ডিউটি অফিসারের রুম, থানা কম্পাউন্ড, জুনিয়র সেরেস্তা ও হাজতখানা পর্যবেক্ষণ করেন। সিরাজদিখান থানা পুলিশের সাথে মতবিনিময় কালে তিনি নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে সবাইকে দায়িত্ব পালন করার পরামর্শ প্রদান করেন।
এছাড়া জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।