সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মেধাবৃত্তির পরীক্ষার ফল প্রকাশ

মুন্সীগঞ্জে মেধাবৃত্তির পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি :

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর ) বেলা ১১টায় সংগঠনটির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ট্যালেন্টপুলে ছয়জন ও সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুইটি ট্যালেন্টপুল সহ ৩৪ জন, সিরাজদিখানে একটি ট্যালেন্টপুল সহ ৩০জন , লৌহজংয়ে ২৫ জন, টংগিবাড়ীতে দুইটি ট্যালেন্টপুল সহ ২৪ জন, গজারিয়ায় একটি ট্যালেন্টপুলসহ ২১ জন এবং শ্রীনগর উপজেলার ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

এদিকে সাধারণ গ্রেডে ১১টি বৃত্তি নিয়ে জেলায় প্রথম হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

গত ১লা নভেম্বর ছয়টি উপজেলায় এক যোগে মজিবুর টিম্বার এন্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ পরীক্ষার আয়োজন করে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।

এ বছর জেলার ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। ৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ জেলা ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী, সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে সাড়ে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!