সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
গজারিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গজারিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সা:সম্পাদক মো:জিয়াউল হক জিতু রাঢ়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার(৩০নভেম্বর)দুপুর ২ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর শিমুলিয়া ৩০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে মো:উজ্জ্বল দেওয়ান, , মোঃ শাহাবুদ্দিন, রিয়াজ সরকার, মানিক দেওয়ান, রেনু রাঢ়ীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

মানব বন্ধনে সংবাদ কর্মীদের বলেন,জিতু রাঢ়ী একজন সামাজিকও রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ ,দীর্ঘ ১৭বছর একাধিক বার হামলা মামলার শিকার হয়েছিলো। 

গত ২৪ নভেম্বর সোমবারে গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষায়চর গ্রামে রবিন নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে স্থানীয় গ্রামবাসী,সেখানে প্রচার করা হয় আটক রবিন জিতু রাঢ়ীর আত্নীয় এবং তাঁর বাড়িতে বেড়াতে এসেছে যা সম্পূর্ণ সাজানো নাটক।  

শাহাবুদ্দিন বেপারী নামে এক যুবক বলেন,সেদিন নদীতে পুলিশের কোন অভিযান ছিল না,ভাষারচর গ্রামের মুন্না,মৃদল,ডালিমরা মব সৃষ্টি করে রবিন নামে বেলতলীর এক ছেলের হাতে পরিত্যক্ত অস্ত্র দিয়ে অপ প্রচার চালিয়ে জিতু রাঢ়ীর নামে মিথ্যা মামলা দিয়েছে,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারে চাই।

উজ্জ্বল দেওয়ান বলেন, গত বছর ৫ আগষ্ট রাষ্ট্রীয় প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে যখনই জিতু রাঢ়ী রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তখনই একটা গ্রুপটা একের পর মিথ্যা ঘটনা ঘটিয়ে জিতু রাঢ়ী ও তাঁর স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন,আমরা এর প্রতিকার চাই,নিজের গ্রামে নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে চাই।

মানববন্ধনে স্থানীয় জামালপুর ও বালুয়াকান্দি গ্রামের শতশত নারী পুরুষ’রা অংশ গ্রহণ করে । 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!