সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে দোয়া ও তোবারক বিতরণ

বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জে দোয়া ও তোবারক বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য মোনাজাত করেন।

 

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। তাঁর সুস্থতার জন্য আমরা সর্বস্তরের মানুষের দোয়া কামনা করছি।”

 

দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন বেপারী বলেন, “খালেদা জিয়ার প্রতি জনগণের স্নেহ ও বিশ্বাস অটুট। আজকের দোয়া মাহফিলে মানুষের অংশগ্রহণই তা আবারও প্রমাণ করেছে।”

 

এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিখন খান, বিএনপি নেতা মিজান বকাউল, মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষ হাকিম দেওয়ান, টঙ্গীবাড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জেলা মুক্তিযুদ্ধের সদস্য সচিব জব্বর কাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী এবং টঙ্গীবাড়ি থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আজিজ হালদার।

তাবারক বিতরণের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!