সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো ।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী ) আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসেন।

ইতিমধ্যে তিনি একজন দক্ষ সংগঠক এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি এই অঞ্চলে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ইসলামী রাজনীতির একজন পরিচ্ছন্ন চেহারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দেশজুড়ে শ্রমিক সমাজের মাঝে ইসলামী চেতনার উন্মেষ ঘটছে।

ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও দ্বারভিত্তিক প্রচারণা শুরু করেছেন তিনি। মসজিদ, মাদরাসা, হাটবাজার ও জনসভায় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করছেন। বিশেষ করে ধর্মপ্রাণ ভোটার, যুব সমাজ,সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ এবং শিক্ষিত জনগণ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।

আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আদর্শ ও দায়িত্ববোধ থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তার সততা, নম্রতা ও জনসম্পৃক্ততা মানুষকে আকৃষ্ট করছে ।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন হয়ে উঠেছেন এক নতুন আশার আলো।

ইসলামী রাজনীতির এই তরুণ মুখ যদি সংসদে পৌঁছাতে পারেন, তাহলে এই অঞ্চলের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশ্বাস করেন সচেতন নাগরিকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!