সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মুন্সীগঞ্জে সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার না হলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন বক্তারা। শনিবার (২২ শে নভেম্বর) ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ্য মানুষের চলাচলের অনুপযোগী। মাঝে মধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের মতোই হয়ে যায়। আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।

এর আগে বিকাল ৪টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!