সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশ ও বিক্ষোভ 

মুন্সীগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের সমাবেশ ও বিক্ষোভ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিবর্তনের দাবিতে সমাবেশ ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির সমর্থকরা।

শনিবার (২২ শে নভেম্বর) দুপুর ১২টা দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় কয়েক শতাধিক নেতাকর্মী উত্তেজিত হয়ে মূল এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে উঠে পড়েন। এসময় কয়েকজন সড়কে শুয়েও পড়েন। বিক্ষুব্ধরা যান চলাচলে বাঁধা দিলে চলাচলে বিঘ্ন ঘটে। পরে ১২টা ৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

এসময় পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রাখে। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ‘মনোনয়ন বঞ্চিত বিএনপির কিছু লোক মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের উপরে ওঠে স্লোগান দিতে থেকে। পরে ২-১ মিনিটের মধ্যেই সিনিয়র নেতারা চলে আসলে নেতাকর্মীরা নিজেরাই চলে যান। এসময় যান চলাচল বন্ধ হয়নি, সাময়িক জন্য সময়ের বিঘ্ন ঘটেছে।’

উল্লেখ্য, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মমিন আলী। এসময় যোগ দেন আরেক মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!