সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
আড়িয়লে হাসিখুশি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

আড়িয়লে হাসিখুশি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

টঙ্গীবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসি খুশি ক্লাব আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর জমকালো ফাইনাল খেলা।

গতকাল ২১শে নভেম্বর রোজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলার মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

হাসিখুশি ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি হোসেন বেপাড়ীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠক অনিক শেখের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

 

টুর্নামেন্টের উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী।

 

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান সেন্টু মেম্বার, মেহেদী হাসান মিন্টু, হাজী মজিবর শেখ, মিরাজ শেখ রানা, মোঃ মোসলেম শেখ, আঃ সত্তার শেখ, বিল্লাল মাদবর, আলমাছ বেপারী, আবু বাক্কার শেখ, নুর ইসলাম খাজা, সাইফুল ইসলাম, জশিম মোল্লা। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসান শেখ, মিলন শেখ, হান্নান হাওলাদার, নুর হোসেন মৃধা, মোঃ আরিফ শেখ, লিটন মাদবর, মুক্তার হোসেন শেখ, ওমর ফারুক, হৃদয় বেপারী, আশিক বেপারী, আরিফ শিকদার, আরাফাতসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। মাঠজুড়ে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকরা বারবার করতালিতে ফেটে পড়েন। নির্ধারিত সময় শেষে বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি ও পরাজি দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।

অতিথিরা বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!