সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
এনসিপির প্রার্থী হিসেবে মাদারীপুর-২ মনোনয়ন জমা দিলেন মেরাজুল ইসলাম। 

এনসিপির প্রার্থী হিসেবে মাদারীপুর-২ মনোনয়ন জমা দিলেন মেরাজুল ইসলাম। 

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (মাদারীপুর-রাজৈর) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেরাজুল ইসলাম। 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মেরাজুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন যাবত রাজৈর উপজেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, শিক্ষা, সেচ্ছায় রক্তদানের মতো মানবিক কাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থেকে তরুনদের মধ্যে নেতৃত্ব ও নাগরিক সচেতনতার বার্তা ছড়িয়ে যাচ্ছেন। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজৈর আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আমি কাজ করতে চাই। ন্যায় ও উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়তে এনসিপি আমার প্লাটফর্ম। এসময় এনসিপির স্থানীয় নেতারা ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!