সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত সরকার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত সরকার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারকে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শান্ত সরকারের চাচা সোহরাব সরকার এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের পরিবার—মা মাকসুদা বেগম, স্ত্রী শান্তা বেগম, ভাই মামুনসহ সদর ও চরকেওয়ার এলাকার প্রায় ৪শ সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি শাহিন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান রনিসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১ নভেম্বর আবু ইলিয়াস শান্ত সরকারকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যার শিকার হতে হয়। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিবরিয়া মিজি, শাহাদাত প্রধানসহ সকল আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান।

বক্তব্য শেষে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত ঘোষণা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!