সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

গজারিয়া উপজেলা প্রতিনিধি মাসুদ আহমেদঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে অসহায় দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

 

আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর ৪ টার সময় গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে, ডাঃ মোঃ শামীম মিয়া সহযোগিতায়, ফরাজী কান্দী মসজিদ মাঠে অসহায় ও দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসমত আলী তাতী, প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান। 

 

 

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসাউল্লাহ চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বোরহানউদ্দিন, 

ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিক শিকদার, কেন্দ্রীয় কমিটি ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন,বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক কামাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক ওহিদুজ্জামান ওহিদ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাউসার সরকার 

সহ শত শত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!