সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – সৈয়দা নুরমহল আশরাফী 

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – সৈয়দা নুরমহল আশরাফী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – হিসাবে মন্তব্য ব্যক্ত করলেন মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মত বিনিময় সভায় সুন্দর, সমৃদ্ধময় মুন্সীগঞ্জ গঠনে জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন তিনি। বুধবার (১৯ শে নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মুন্সীগঞ্জে নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় এ এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন। 

নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহন করা হবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেন্জের। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা ও সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান ( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব) এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!