সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম মাত্রার সার ব্যবহারে কৃষক প্রশিক্ষণ

মুন্সীগঞ্জে মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম মাত্রার সার ব্যবহারে কৃষক প্রশিক্ষণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রার সার ব্যবহারের ওপর একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন ও বাস্তবায়ন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। কৃষকদের জমির মাটির উপযোগিতা অনুযায়ী সঠিক সার ব্যবহারের কৌশল, মৃত্তিকা নমুনা সংগ্রহের সঠিক নিয়ম, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফলন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা শাহরিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন হাসিনা তাসনিম মৌটুসী, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ, মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!