সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের NO PROMOTION NO WORK কর্মসূচি পালন

মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের NO PROMOTION NO WORK কর্মসূচি পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও (GO) জারির দাবিতে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে অনুষ্ঠিত হয়েছে NO PROMOTION NO WORK কর্মসূচি। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলা বিভাগের প্রভাষক আব্দুল মজিদ ও রুহুল হক মিয়া; ইংরেজি বিভাগের সোনিয়া আক্তার; ভূগোল ও পরিবেশ বিভাগের জাহাঙ্গীর আলম; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সওকত ইকবাল; হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক পূর্ণিমা ঘোষ এবং ব্যবস্থাপনা বিভাগের আশুতোষ সরকারসহ আরও অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে বহু প্রভাষক পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন, যা শিক্ষকদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রভাষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত পদোন্নতির জিও জারি না হবে, ততক্ষণ পর্যন্ত ‘NO PROMOTION NO WORK’ কর্মসূচি অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!