মুন্সীগঞ্জ প্রতিনিধি-
একই দিনে সিরাজদিখান থানা ও হাসাড়া হাইওয়ে থানা পরিদর্শন করেন মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চেীধুরী।
বুধবার (১২ নভেম্বর) আদালতের বিচারিক কার্যক্রম শেষে বিকেলের দিকে প্রথমে তিনি সিরাজদিখান থানা পরিদর্শন করেন। এসময় থানার ইনচার্জ আবুবক্কর সিদ্দিক সহ কর্মরত পুলিশ সদস্যরা বিচারককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গার্ড অফ অনারের মধ্যদিয়ে থানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখান।
পরে সিরাজদিখান থানার বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চেীধুরী। এসময় সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য থানার কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি।
পরে বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী হাসাড়া হাইওয়ে থানা পরিদর্শন করেন। এসময় থানার ইনচার্জ মাহামুদুল হক সহ থানার অন্যান্য সদস্যরা বিচারককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করেন। এসময় হাসাড়া হাইওয়ে থানার বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।
এসময় হাইওয়ে চলাচলরত সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো ভাবে থানার ইনচার্জ সহ পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান।
এ ব্যাপারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: আবু হানিফ জানান, আমাদের সিজেএম স্যার বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তিনি আরোও জানান, স্যার এর আগেও মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করেছেন। জেলার অন্যান্য থানা পরিদর্শন করবে বলে জানান তিনি।