সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
বাউফলে সাবেক এমপি শহিদুল আলম গ্রুপের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল 

বাউফলে সাবেক এমপি শহিদুল আলম গ্রুপের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল 

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের নির্দেশনায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবন কার্যালয় এমপির ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি। 

এসময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজি গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।

এছাড়াও শহরের বিএনপি, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বাউফলে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!