সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শন

মুন্সীগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার কয়েকটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।

গত বুধবার (৫ নভেম্বর) সিরাজদিখান উপজেলার নয়ানগর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও গোপীনাথপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরস্থ প্রাক-প্রাথমিক ও গীতাশিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা এবং ফিল্ড সুপারভাইজার মো. মাজহারুল মাহফুজ।
পরিদর্শনকালে তারা কেন্দ্রের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সম্পৃক্ততা, এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক পাঠে তাদের আগ্রহ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় প্রকল্পের আওতায় শিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও মানোন্নয়নে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

সহকারী প্রকল্প পরিচালক জনাবা সাদিকা সুলতানা বলেন,
“এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মন্দিরভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। আমরা দেখেছি, শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকভাবে কার্যক্রমে সম্পৃক্ত। নিয়মিত পাঠদান ও অনুশীলনের মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক আচরণ ও চরিত্র গঠনের শিক্ষা লাভ করছে। ভবিষ্যতে এসব কেন্দ্রকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে আমরা কাজ করছি।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!