শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ-
অনেক উতসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অংশ হিসেবে দুই দলের ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে আইনজীবীদের মধ্যকার মেঘনা দল ও যমুনা দল অংশ গ্রহন করেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মেঘনা দল সাত ওভারের খেলায় ১১৪ রান করেন।
পরে যমুনা দলের খেলোয়ার ব্যারিষ্টার হাসান সাইদ রছি ও নাহিদ হাসান শান্তর দুর্দান্ত ব্যার্টিয়ে বিনা উইকেটে ১১৫ রান সংগ্রহে জয়ী হন।
খেলা শেষে মেঘনা দলের অধিনায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান রাজিব কাছে রানার্স আপ ও ও যমুনা দলের অধিনায়ক অ্যাডভোকেট মো. হালিম হোসেনের কাছে চ্যাম্পিয়ন কাপ তুলে দেন সমিতির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার প্রধান অতিথি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।
খেলায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম।
পুরস্কার বিতরনের পর বিজয়ী দলের অধিনায়ক অ্যাডভোকেট হালিম হোসেন জানান, দুই দলের খেলায়ারা সুশৃঙ্খল ভাবে খেলায় অংশ গ্রহন করেছে। আমরা সকলেই আইন পেশায় আছি। তবে সমিতির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা খেলায় দল গঠন করেছি। আজকের ফাইনাল খেলায় আমরা যমুনা দল চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সত্যিই অনেক আনন্দিত।