সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি

মুন্সীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের আয়োজনে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে জামায়াত কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির নুরুল হক পাটোয়ারি ও পৌর আমির এইচ. এম. বাইজীদ।

বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।” তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার একসময় যাকে বিএনপি অস্বীকার করেছিল, পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে সেই পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এখন অন্যরা পিআর পদ্ধতি বুঝতে না পারলেও একদিন তারা-ই এই ব্যবস্থার জন্য আন্দোলন করতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

সমাবেশে জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!