সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

 মুন্সীগঞ্জ প্রতিনিধি 

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরতে এবং জনমত গঠনের লক্ষ্যে নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে এই নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। এসয়ম সমাবেশটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত অসংখ্য নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপন, বিএনপি নেতা ভিপি শাহীন, আব্দুল মতিন, বাদশা সিকদার, কাইয়ুম মৃধা, মীর শরিফ, জামাল গাজী, তোফাজ্জল হোসেন তপন মোল্লা, মো. মহিউদ্দিন, যুবদল নেতা বুরজাহান ঢালী, মাকসুদুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ছাত্রদল নেতা রোমান হোসেন, রাফসান, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির সরকার এবং পলাশ মাহমুদ প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!