সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
ডাকাত আতংকে রাত জেগে পাহাড়া দিচ্ছেন ঈমাম চর ও সুধারচর বাসী

ডাকাত আতংকে রাত জেগে পাহাড়া দিচ্ছেন ঈমাম চর ও সুধারচর বাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদর উপজেলার ঈমাম চর ও সুধারচরে ডাকাতের আতংকে রাত জেগে পাহাড়া দিচ্ছেন এলাকাবাসী। এতে নি-ঘুম রাত কাটাচ্ছেন যুবকরা।

ধলেশ্বরী নদীর পাড় এলাকা হওয়ায় ট্রলারে করে বিভিন্ন অস্ত্র নিয়ে মুখ ঢেকে ডাকাত দল গভির রাতে আতংক সৃষ্টি করে চলে যায়।

এর আগে ইমাম চর গ্রামের অ্যাডভোকেট অনিল কুমার সরকারের বাড়িতে গভির রাতে একটি ডাকাত দল ঘরের তালা কেটে ভিতরে ঢুকার চেষ্টা করেন।

এসময় অনিল সরকারের পরিবারের লোকজন সজাগ হলে ডাকাত দল দ্রুত নদীতে ট্রলারে করে পালিয়ে যায়। এ ব্যাপারে অনিল সরকার গত ৫ অক্টোবর মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত ডাইরী করেন।

এলাকাবাসী জানান, প্রায় ২০-২৫ দিন যাবত ডাকাতের আতংকে নিয়মিত রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। কখন কোন কোন দু:ঘটনা ঘটে তাহার নিশ্চয়তা নাই বলে জানান তারা।

এ ব্যাপারে অ্যাডভোকেট অনিল কুমার সরকার জানান, আমার বাড়িতে প্রায় ১৫ দিন আগে গভির রাতে একদল ডাকাত এসে তালা কেটে ঘরে ঢুকার চেষ্টা করেছে। আমি থানায় লিখিত ডাইরী করেছি। ডাকাতের আতংকে এলাকার সকলে মিলে পাহারা দিচ্ছি। রাতে আমাদের পরিবারের লোকজন ভয়ে ঘুমাতে পারে না।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান, আমরা নিয়মিত ওই এলাকায় টহল টিম দিচ্ছি। এলাকার জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিদের সহায়তা নিয়ে কাজ করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!