মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজদিখানে শ্রমিক দলের জরুরী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা পরিবহন ইউনিয়ন কার্যালেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম খান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল হাই, ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনদ এবং চিকিৎসাধীন নেতৃবৃন্দের আশুরোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা ইফতে খাইরুল আলম রিপন।
মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন খান,
সহ সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ গুনীজনরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি’র চেয়ারপার্সেন্ট বেগম খালেদা জিয়া সহ দলের সকল নেতাকর্মীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।