সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছাত্রদলের মেডিকেল সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছাত্রদলের মেডিকেল সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হুইল চেয়ার,
স্ট্রেচার, ফ্যান বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সদস্যরা এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

মেডিকেল সামগ্রী গুলোর মধ্যে রোগীদের বহনের জন্য দুটি হুইল চেয়ার, একটি স্ট্রেচার, হাসপাতালের লিফটের জন্য দুটি ফ্যান হাসপাতাল তত্বাবধায়ক আহমেদ কবিরের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবাহক কমিটির সদস্য এড. মো.আল আরাফ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো.নিপু হোসেন, পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম নিরব, ছাত্রদল নেতা মো.আল আমিন প্রমূখ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতন মানুষের দুর্ভোগ আছে এমন জায়গাগুলো চিহ্নত করছেন। সেই জায়গা গুলোতে তিনি আমাদের কাজ করতে নির্দেশ দিয়েছেন।জনদুর্ভোগের অন্যতম একটি জায়গা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। এ হাসপাতালে রোগীদের বহনের মত হুইল চেয়ার, স্ট্রেচার পাওয়া যায়না। এখানে গুরুত্বর রোগী এলে কোলো তুলে বহুতল ভবনে উঠতে হয়।হাপাতালের লিফট আছে সেখানে কোন ফ্যান নেই। কামরুজ্জামান রতন বিষয়গুলো গুরুত্ব এনে এসব সামগ্রী উপহার দিয়েছেন। রোগীদের প্রয়োজনীয় আরো সামগ্রী ধাপে ধাপে হাসপাতালে বিতরণ করবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!