সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ ।

মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মালির অংক বাজার এলাকায় যুগ্ম মহাসচিব নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন৷ সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

এ সময় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!