সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করায় জড়িমানা

মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করায় জড়িমানা

মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করায় জড়িমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

 

এসময় বাজারের রিয়াদ স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক রিয়াদ ব্যাপারিকে ১ হাজার টাকা, রিয়াদ কনফেকশনারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করায় প্রতিষ্ঠান টির মালিক মো. শহীদ কে ৭ হাজার টাকা ও মা মধুবন সুইটসে দই, রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রতিষ্ঠান টির মালিক কৃষ্ণ ঘোষ কে ৫ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে সমূদয় টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ হাসাড়া বাজারে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!