সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। – ড.আসাদুজ্জামান রিপন

পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। – ড.আসাদুজ্জামান রিপন

মুন্সগঞ্জ শাহিন মিয়া
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি যারা রাতের আঁধারে প্রশাসনের চোখের আড়ালে মাছ ধরছে এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আগামী ৫ বছরে ইলিশ মাছে স্বংসম্পৃর্ণ হবে। বিদেশেও ইলিশ রপ্তানি করতে পারবে। পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। মুন্সীগঞ্জের জন্য বড় ধরণের উন্নয়ন করা যাবে। শনিবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিষিদ্ধ সময়ে “মা” ইলিশ মাছ ধরা, মজুদ, পরিবহন রোধে বিএনপি’র পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নদীতে নৌবহর ও মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন,
তিনি আরোও বলেন, আমার দলে কোন চাঁদাবাজ থাকতে পারবে না। রাতে গোপনে গোপনে ইলিশ ধরবে, সরকারের টেক্স ফাঁকি দেয়া ধনী ও ব্যবসায়ীদেও আমাদের দরকার নাই। আমরা জনগণের রাজনীতি করি, জনগনের সাথে আছি। আমরা জনগণের পাশে কল্যাণে কর্মসূচি পালন করি। জনগনও আমাদের পাশে থাকবে। তাই আমরা ইলিশ ধরবো না দেশেরও শত্রু হবো না।
নদীতে নৌ বহর কর্মসূচি ও লৌহজং উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্ব সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!