সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ আদালতে চলমান ১৮ টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের উপস্থিতিতে ৩০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা ৩৬৩ বোতল ফেনসিডিল ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট ৭টি চায়না দুয়ারী জাল সহ আড়াইশো এমএল বিদেশী মদ ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত এসব আলামতের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!