সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
জনপ্রিয় যুবদল নেতার পদ স্থগিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা, বিইছে প্রতিক্রিয়ার ঝড়

জনপ্রিয় যুবদল নেতার পদ স্থগিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা, বিইছে প্রতিক্রিয়ার ঝড়

 

নিজস্ব প্রতিবেদক:
ছাত্রনেতা থেকে জেলা যুবনেতৃত্ব, সফল সংগঠক হিসাবে সমাদৃত মুন্সিগঞ্জের যুবদল নেতা মাসুদ রানা। দলের জন্য সবসময় নিবেদিতে প্রাণ, সংকটের সংগ্রামে ছিলেন অকতোভয়। জনপ্রিয় এই সংগঠকের জেলা যুবদলের সদস্য সচিবের পদ হঠাৎ স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল। শনিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত পত্রে মাসুদ রানার পদ স্থগিতের আদেশ দেওয়া হয়।

যুবদলে কেন্দ্রীয় কমিটির পত্রে, মাসুদ রানার দলীয় শৃংখলা পরিপন্থি কার্যক্রমের কথা উল্লেখ করা হয়। পদটিতে মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়। তবে রানার বিরোদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয়নি।

এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে প্রতিক্রিয়ার ঝড়।

জেলা ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বলছে, দলের দুঃসময় আর যুগপৎ আন্দোলনে বিএনপির হয়ে মুন্সিগঞ্জে ছাত্রদল-যুবদলের আন্দোলনে অন্যতম নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মাসুদ রানা। তার নেতৃত্বে গড়ে উঠেছিলো বহু আন্দোলন। জুলাইয়ে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে সরব ছিলেন তিনি। স্বীকার হয়েছেন হামলা, মামলার। আর দলের সুসময়ে যেখান রাজনৈতিক প্রভাবে খাটিয়ে ফায়দা নেওয়ায় ব্যস্ত সেসময় মাসুদ রানা দলীয় কার্যক্রমের পাশাপাশি ভালো কাজও করে গেছেন। অন্যরা দলের নীতি ভেঙে পোস্টার টাঙানোর বিপরীতে শহর থেকে নিজের পোস্টার সব নিজেই সরিয়েছেন। শিশুদের হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দিয়েছেন, বৃক্ষরোপন, তরুনদের খেলায় ধুলায় উৎসাহিত করেছেন। যেকারনে দলমত বাইরেও যার রয়েছে ভালো ব্যাক্তিত্বে জনপ্রিয়তা। এমন একজনের পদ হঠাৎ স্থগিত করার এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন অনেকে। এতে করে ভারো মানুষরা নিরুৎসাহিত হতে পারে।

প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্যরাও। অ্যাডভোকেট আহমেদ রাসেল নামে একজন লিখেছেন,
এটা কি করে সম্ভব? এক সাথে কলেজে ছিলাম তারপড় থেকে এখন পর্যন্ত ওরে ভালোকরে চিনি জানি।
দলের খারাপ সময়ে বিগত ১৫ বছর ও কতো কষ্ট করেছে দলের জন্য তা সামনে থেকে দেখেছি।
এমন সিদ্ধান্তঃ কিভাবে আসে???

সালাউদ্দিন খান সানজিদ নামের একজন জানান, মুন্সিগঞ্জের মানুষ সবাই মাসুদ রানা ভাই আপনি কেমন।
ষড়যন্ত্র কইরা কেউ কহনো আগাইতে পারেনা, আমরা ও অপেক্ষায় রইলাম।

একই প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল যুবদলের আরো অনেক নেতাকর্মীরা । তারা বলেন তৃণমূলে যোগ্য সংগঠকের সাথে এমন করা হলে, ভালো মানুষ রাজনীতিতে কম আসবে ।

এবিষয়ে মাসুদ রানা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন। ধন্যবাদ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি Abdul Monayem ও সাধারণ সম্পাদক Mohammad Nurul Islam Nayan ভাই আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সম্মান জানাই।একটা বিষয় জানার খুব ইচ্ছে দলীয় কোন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত হলাম তা আমি জানতে পারলে কৃতজ্ঞ থাকতাম।আমি কোন দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কাজে যুক্ত ছিলাম না এটা আমি শতভাগ নিশ্চিত হয়েই বলতে পারি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!