সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ীতে শিয়ালে কামড় দেওয়ার ৬ মাস পর যুবকের মৃত্যু

টঙ্গীবাড়ীতে শিয়ালে কামড় দেওয়ার ৬ মাস পর যুবকের মৃত্যু

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিয়ালের কামড় দেওয়ার ৬ মাস পর সাগর শেখ (১৬)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তর নশংকর হাওলাদার বাড়ি জামে মসজিদ
মাঠে নিহতের নামাজের জানাজা শেষে নশংকর সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সাগর উপজেলার কামারখাড়া ইউনিয়নের নশংকর গ্রামের রোসেল শেখ এর ছেলে। চার ভাই বোনের মধ্যে সাগর ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাগরের প্রতিবেশি মো: সাইফুল ইসলাম জানান, গত ৬ মাস পূর্বে সন্ধ্যায় নশংকর সড়কের পাশে বন্ধুদের সাথে বসে মোবাইল টিপছিলো সাগর। এমন সময় হঠাৎ করে একটি শিয়াল তার গালে ও হাতে কামড় দেয়। এরপর উপস্থিত সকলে মিলে সাগর কে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে৷ প্রথম কয়েকদিন চিকিৎসা নিলেও এক সময় শারীরিক অবস্থা উন্নতি ভেবে পরবর্তীতে আর চিকিৎসা নেয়নি। তিনি আরো জানান, গতকাল সোমবার রাতে হঠাৎ করে সাগর অসুস্থবোধ করে এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌছালে সাগরের মৃত্যু হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন, শিয়াল বা কুকুরে কামড় দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!