সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আনিছুররহমান(রলিন)
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রা প্রধান সড়ক ধরে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

এর আগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়েট সামনে এসে জড়ো হয়।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, সদস্য শহীদুল ইসলাম শহীদ, শেখ মো. আব্দুল্লাহ্, শাহাদাত হোসেন সরকার, আমির হোসেন দোলন, মমিন আলী, অপু চাকলাদার, রহিমা সিকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক মো. মজিবর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন মিয়া, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!