সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
টঙ্গীবাড়ীতে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

টঙ্গীবাড়ীতে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

 

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চৌসার, জুনিসার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীতে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিবছরই আমরা ভাঙনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। আমরা অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ চাই।”

তারা আরোও বলেন, চৌসার গ্রামের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে স্থায়ী বেড়িবাধ থাকলেও আমাদের গ্রামের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরাও অংশগ্রহণ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চৌসার গ্রামে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর এই শান্তিপূর্ণ কর্মসূচি নতুন করে সচেতনতার সৃষ্টি করেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!