সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে প্রথমবার জরায়ু মুখ সেলাই অপারেশন, সফল হলেন ডা.তানিয়া

মুন্সীগঞ্জে প্রথমবার জরায়ু মুখ সেলাই অপারেশন, সফল হলেন ডা.তানিয়া

নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এই প্রথম জরায়ুর মুখ সেলাই করে সফলতা পেলেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. আমেনা খাতুন তানিয়া। টঙ্গীবাড়ি উপজেলার ইউনাইটেড ক্লিনিকে গত বুধবার ( ৩০ জুলাই ২০২৫) পশ্চিম গাওদিয়া গ্রামের রিংকি বেগম নামের এক রোগীর (Cervical cerclage operation) জরায়ুর মুখ সেলাই করে সফলতা পান গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. আমেনা খাতুন তানিয়া ও তার টিম।

এতে করে একজন মা পেলেন পরপর তিনটি ছয় মাসের বাচ্চা মারা যাওয়ার ১২ বছর পর একজন জীবিত ও সুস্থ সন্তানের দেখা। জানা যায়, এটি এমন একটি অপারেশন যা কিনা বাচ্চা তিন মাসের গর্ভে থাকা অবস্থায় জরায়ুর মুখ সেলাই করে দিতে হয় এবং ছয় মাস রোগীকে বেড রেস্ট ও ফলোআপ করতে হয় এটি জটিল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যা করে আলোচনা সৃষ্টি করেছেন মুন্সীগঞ্জের সন্তান ডা. আমেনা খাতুন তানিয়া।

ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, আলহামদুলিল্লাহ, মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়িতে এই প্রথম জরায়ুর মুখ সেলাই করে সফলতা পেলাম।এটি দীর্ঘ সময় নিয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়। এই অপারেশনটি তাদেরই করা হয় যাদের সময়ের পূর্বে গর্ভবতীর ৫/৬ মাসের মাথায় পরপর অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে যায়। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশনটি হয়ে থাকে।কিন্তু মুন্সীগঞ্জে উপজেলা পর্যায়ে এই প্রথমবার জরায়ুর মুখ সেলাই করে সফলতা পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আাদায় করি।

এদিকে জরায়ুর মুখ সেলাই ( Cervical cerclage operation) করায় জেলা বাসীর পক্ষে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!