সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের বিক্ষোভ

 

মোঃ শাহিন মিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটুক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে
মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুন্সিগঞ্জ জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে থেকে জড়ো হয়।

দুপুর তিনটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা৷ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারি লিচুতলা পতাকা একাত্তরে সামনে এসে শেষ হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে সভা শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে এবং মুন্সিগঞ্জ শহর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালনায়
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে আগত জেলা নেত্রীবৃন্দ।

সমাবেশে বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদেরকে
দেশী বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!