সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ইয়াবা সহ আটক মামলার ২ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জে ইয়াবা সহ আটক মামলার ২ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক মাদক মামলায় আসামি অপু ডিক্রশ (২৯) কে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি মোহাম্মদ জুয়েল (২৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ উভয়ের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রবিবার (২০জুলাই) দুপুর একটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ বুলবুল আহমেদ।

দ্ন্ডপ্রাপ্ত আসামি অপু ডিক্রশ সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের তরুণ ডিক্রশের  ছেলে। অপর আসামি জুয়েল একই উপজেলার বড় শিকারপুর গ্রামের শামসুল শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর সিরাজদিখান থানার পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের এমদাদের গ্রেজের পাশে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাদের আটক করে পুলিশ।

এ সময় আসামি অপু ডিক্রশের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামি জুয়েলের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন সিরাজদিখান থানায় মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করেন। নয় বছর বিচারাধীনে থাকা মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, মাদক আইনের একটি ধারায় আসামি অপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি জুয়েলকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড সহ উভয় আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!