সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  দিবস উদযাপনে প্রতীকী ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে ম্যারথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি এবং  সুপার মার্কেট মোড় (শহিদ চত্বর) অতিক্রম করে পুরাতন বাস স্ট্যান্ড (আল্লাহু চত্বর) হয়ে একই পথে সেবা বাতায়নে এসে শেষ হয়।
প্রতীকী ম্যারাথনটিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা অগ্রভাগে অংশ নেয় এবং মোট অংশগ্রহণকারী ছিল দুই শতাধিক।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাগণ এতে অংশ নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!