সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মাদক মামলার আসামির দুই বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মাদক মামলার আসামির দুই বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে হিরোইনসহ আটক মো. রজ্জব (৩৫) নামে এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুর একটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. রজ্জব সদর উপজেলার পূর্ব দেওসার গ্রামের আব্দুর রব তালুকদারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মোঃ বুলবুল আহমেদ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ মে সদর উপজেলার মুক্তাপুর বিসিক শিল্প এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আসামি মো. রজ্জবকে ২২ পুরিয়া হিরোইন সহ আটক করে।

এ ঘটনায় একই দিনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা করেন।

বিচারিক আদালতে মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, আসামি মো. রজ্জবকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইসুর নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!