সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের সাফল্য অর্জন

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের সাফল্য অর্জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

এ বছর এসএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ সদর উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চাম্পাতলা উচ্চ বিদ্যালয় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পাশের হার, শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক মানদণ্ড বিবেচনায় সদর উপজেলায় বিদ্যালয়টি দ্বিতীয় স্থান অধিকার করে। এতে করে উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সন্তুষ্টি অর্জন করেছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের অন্তর্গত চাম্পাতলা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়, যা শতকরা ৮৫.৪১ ভাগ সফলতা। ফলাফল ঘোষণার পরপরই বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উল্লাস শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের মধ্যে গর্ব ও সন্তুষ্টির আবহ দেখা যায়।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. হারুন বলেন, আমাদের এ বিদ্যালটিতে ভালো রেজাল্ট হয়েছে। আমরা অনেক খুশি, এলাকাবাসীও অনেক আনন্দিত। আমরা শিক্ষকদের ধন্যবাদ জানাই। ধারাবাহিকতা বজায় থাকুক প্রত্যাশা করছি।

সহ- প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ সংযোজন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা যুগোপযোগী দক্ষতা অর্জন করতে পারে। বিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ ফলাফলের খবরে পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইজু আক্তার বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদা নজর দিয়েছি। শিক্ষকদের নিয়মিত পরিশ্রম, অভিভাবক-পরিচালনা পরিষদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার ফলেই এ সাফল্য এসেছে। আমাদের লক্ষ্য হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা এবং আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চাম্পাতলা উচ্চ বিদ্যালয় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ সালে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব গঠনে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের ফলাফল সেই ধারাবাহিকতারই প্রমাণ। আমরা ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, এ সাফল্যে শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকায় এক ধরনের শিক্ষাবান্ধব উদ্দীপনা তৈরি হয়েছে। চাম্পাতলা উচ্চ বিদ্যালয় যেন আগামীতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে, সেই প্রত্যাশাই সকলের।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!