সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের ফৌজদারী মামলা, আদালতে সাক্ষী হাজির করা ও আইনি সমস্যা ও সমাধান বিষয়ে জেলা পুলিশের সাথে ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সম্মেলন করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম, কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম সহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ। এসময় বক্তারা বিচারপ্রার্থী জনগণের সুবিধার জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সম্মেলনে জেলার বিভিন্ন থানার মামলা দায়ের ও নিষ্পত্তি এবং আইনের বিভিন্ন প্রক্রিয়ার বিষয়বস্তু প্রামাণ্য চিত্রে ধারণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস।

সম্মেলনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আশীকুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, অতিরিক্ত ডিআইজি(পদোন্নতি) আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন জেলার বিভিন্ন থানার মামলা দায়ের, মামলার সাক্ষীর প্রতি নোটিশ ও আদালতে সাক্ষী উপস্থাপন করা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা পুলিশকে দিক নির্দেশনা দেন।

আরো উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্না সেঁজুতি, নুসরাত শারমিন, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ সহ জেলার অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা ও জেলা পুলিশ কর্মকর্তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!