সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
নগরকান্দায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি।

নগরকান্দায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি।

 

মোঃমশিউর মিন্টু
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে প্রদীপ স্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সোমবার ৭জুলাই দিবাগত রাত আনুমানিক সারে এগারেটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন দোকানের মধ্যে আগুন ধরে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয় ফায়ারসার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন আমরা ১২.১৫মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে ছুটে যাই আগুন নিয়ন্রনে আনি ততক্ষনে দোকানের সবপুড়ে গেছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।
প্রদীপ স্টোরের স্বাত্তাধীকারি বগু,রঞ্জন,অরুপ বলেন এই ব্যাবসা আমাদের বাপ,দাদার আমলের ব্যবসা আমাদের সব কিছু আজ শেষ আমরা সর্বস্বান্ত হয়েগেছি।
খবর পেয়ে মঙ্গলবার ৮জুলাই সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দীন ঘটনা স্থান পরিদর্শন করেন, এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল তালুকদার এবং আলিমুজ্জামান সেলু উপস্থিত ছিলেন, এছাড়াও বাজারের অনেক ব্যবসায়ী ঘটনা স্থানে উপস্থিত হয় । ঘটনা স্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানো এবং উপজেলা পরিষদের পক্ষথেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। এছাড়াও বিএনপি নেতারা দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী দের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
মোঃমশিউর মিন্টু
০১৭১৮৫৪২৩৯৪
০৮/০৭/২০২৫ইং

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!