সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশু লামিয়া-সামিহাকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে৷ সোমবার রাত ৮ টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা।

সেখান থেকে তাদের দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৬-৭ মাস হতে পারে বলে জানিয়েছেন নিহত দুই শিশুর চাচা মোহাম্মদ সাকিব মিয়া।

পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুই শিশুকে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান
জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি বলেন,পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে মূল ঘটনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!